যুক্তরাষ্ট্রে আকাশ জুড়ে ৮২৯ কিলোমিটার দীর্ঘ বজ্রপাতের ঘটনা ঘটেছে, যা নতুন বিশ্বরেকর্ড তৈরি করেছে। এই বজ্রপাত টেক্সাস থেকে শুরু হয়ে কানসাস শহরের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত ছিল—যা প্রায় পুরো ব্রিটেনের দৈর্ঘ্যের সমান।
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৮২৯ কিলোমিটার দীর্ঘ বজ্রপাত
যুক্তরাষ্ট্রের আকাশে ২০১৭ সালে ঘটে যাওয়া একটি বজ্রপাত বিশ্ব রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ৫১৫ মাইল বা ৮২৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই বজ্রপাতকে ইতিহাসের দীর্ঘতম হিসেবে স্বীকৃতি দিয়েছে।